tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।

হঠাৎ কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন শান্তি আলোচনার আশায় বৈশ্বিক জ্বালানি বাজারে তেলের দাম কিছুটা কমেছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ৪০ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯৭ দশমিক ৪০ ডলারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য সমঝোতা নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে। এই ঘোষণার পরই বাজারে তেলের দামে তাৎক্ষণিক প্রভাব পড়ে। এর আগে, সপ্তাহান্তে দুই দেশের আলোচনা ভেঙে যাওয়ার পর ইরানের বন্দর অবরোধের নির্দেশ দিয়েছিলেন তিনি, যার ফলে তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠে যায়।

বিশ্লেষকদের মতে, নতুন করে আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছে, যা বাজারে স্বস্তি ফিরিয়েছে। তবে ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় তেলের দামের ঊর্ধ্বমুখী চাপ আবারও ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।