tanaka

স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান: রাসুলুল্লাহ (সা.)-এর দাম্পত্য জীবনের ৫ শিক্ষা

স্ত্রীর প্রতি ভালোবাসা ও সম্মান: রাসুলুল্লাহ (সা.)-এর দাম্পত্য জীবনের ৫ শিক্ষা
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্যবাংলা কিউআরে লেনদেনে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম

বাংলা কিউআরে লেনদেনে বড় পরিবর্তন, ১ অক্টোবর থেকে নতুন নিয়ম

দেশের ক্যাশলেস বা নগদবিহীন লেনদেন আরও সহজ, দ্রুত ও মার্চেন্টবান্ধব করতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজেদের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ নির্দেশনার কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে সব ধরনের ‘বাংলা কিউআর’ (BANGLA QR) পেমেন্টের অর্থ গ্রাহকের হিসাব থেকে কেটে সরাসরি ও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট মার্চেন্টের অ্যাকাউন্টে জমা করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এ উদ্যোগের ফলে পণ্য বা সেবার মূল্য পরিশোধের পর মার্চেন্টদের অর্থ পাওয়ার প্রক্রিয়া আরও দ্রুত হবে। একই সঙ্গে ব্যবসায়ীরা ডিজিটাল পেমেন্ট গ্রহণে আরও উৎসাহিত হবেন বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, গ্রাহকদের জন্যও বাংলা কিউআরভিত্তিক লেনদেন হবে আরও দ্রুত, সহজ ও নির্বিঘ্ন। এর মাধ্যমে দেশে নগদবিহীন লেনদেনের পরিধি বাড়ানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও গতিশীল করার সুযোগ তৈরি হবে।