tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।

ফাইনালে রুদ্ধশ্বাস টি-টোয়েন্টি লড়াই। সুপার ওভারে গিয়ে শেষ পর্যন্ত হারল বাংলাদেশ ‘এ’ দল। ১২৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে নিশ্চিত পরাজয়ের মুখে পড়ে দলটি। ঠিক সেই মুহূর্তে আবদুল গাফফার সাকলায়েনের ঝোড়ো ও অবিশ্বাস্য ব্যাটিং বাংলাদেশকে নিয়ে যায় জয়ের দুয়ারে। তবে শেষ ওভারের নাটকীয়তায় ম্যাচ গড়ায় টাইয়ে।

স্বাভাবিকভাবেই নির্ধারণী সুপার ওভার। সেখানে দাপট দেখায় পাকিস্তান শাহিন্স। বাংলাদেশের ব্যাটাররা সুপার ওভারে তুলতে পারে মাত্র ৬ রান। লক্ষ্য তাড়া করতে নেমে খুব একটা বেগ পেতে হয়নি পাকিস্তানকে—৪ বলেই ছুঁয়ে ফেলে প্রয়োজনীয় রান। ফলে সুপার ওভারে বাংলাদেশ ‘এ’ দলকে হারিয়ে রাইজিং স্টারস এশিয়া কাপের শিরোপা জিতে নেয় পাকিস্তান শাহিন্স।

কাতারের দোহায় অনুষ্ঠিত ফাইনালে ১২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের পক্ষে লড়াই করেন কেবল হাবিবুর রহমান সোহান। অন্যদিকে জিসান আলম ৬, মাহিদুল অঙ্কন ০, ইয়াসির আলী রাব্বি ৮ এবং আকবর আলী ২ রানে আউট হন। নির্ধারিত ওভারে ম্যাচ টাই হওয়ায় গড়ায় সুপার ওভারে, যেখানে ৬ রানের বেশি তুলতে না পারায় শেষ পর্যন্ত হার মানতে হয় বাংলাদেশকে।