tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকট্রাম্পের প্রচেষ্টার জন্য ইউক্রেন কৃতজ্ঞ: জেলেনস্কি

ট্রাম্পের প্রচেষ্টার জন্য ইউক্রেন কৃতজ্ঞ: জেলেনস্কি

ট্রাম্পের প্রচেষ্টার প্রতি ইউক্রেন কৃতজ্ঞ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, কিয়েভকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র যে ভূমিকা রেখেছে, তার জন্য ইউক্রেন যুক্তরাষ্ট্র, প্রতিটি আমেরিকান নাগরিক এবং বিশেষভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি কৃতজ্ঞ। জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন অস্ত্র ইউক্রেনীয়দের জীবন রক্ষা করেছে।—রয়টার্স।

ইউরোপ, জি৭ ও জি২০ দেশের সহায়তার কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন জেলেনস্কি। তিনি বলেন, এই সমর্থন অব্যাহত রাখার প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। “এ কারণেই আমরা শান্তির দিকে এগিয়ে যাওয়ার প্রতিটি পদক্ষেপে অত্যন্ত সতর্কভাবে কাজ করছি। সবকিছু সঠিকভাবে পরিচালিত হতে হবে, যেন আমরা সত্যিকার অর্থে এই যুদ্ধের অবসান ঘটাতে পারি এবং ভবিষ্যতে যুদ্ধের পুনরাবৃত্তি রোধ করা যায়।”

এর ঠিক আগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনকে ‘অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেন। রোববার (২৩ নভেম্বর) তিনি অভিযোগ করেন, রাশিয়ার আগ্রাসন মোকাবিলায় ওয়াশিংটন ব্যাপক সহায়তা দিলেও ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছে না। এমন সময়ে এ অভিযোগ এসেছে, যখন জেনেভায় রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ প্রতিনিধিদের বৈঠক চলছে।

সেই দিন ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইউক্রেনের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি “শূন্য কৃতজ্ঞতা” দেখিয়েছে। যুদ্ধকে “একটি মানবিক বিপর্যয়” আখ্যা দিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং পূর্বসূরি জো বাইডেনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তবে তিনি কোথাও রাশিয়া বা প্রেসিডেন্ট পুতিনকে সরাসরি নিন্দা করেননি।

এর আগেও, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প জেলেনস্কিকে ‘অকৃতজ্ঞ’ বলে মন্তব্য করেছিলেন। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বাইডেন প্রশাসনের সময় ইউক্রেন ৩৫ হাজার কোটি ডলার সহায়তা পেয়েও জেলেনস্কি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি।