ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীরকে কারা অধিদপ্তরের নতুন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হলো। এদিকে কর্নেল মো. সাইদুল ইসলামকে কারা অধিদপ্তরের নতুন অতিরিক্ত কারা মহাপরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকে সেনাবাহিনীতে প্রত্যাবর্তনের আদেশ দেওয়া হয়েছে। নতুন নিয়োগ ও প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কারা অধিদপ্তরের শীর্ষ পর্যায়ে এ পরিবর্তন কার্যকর হলো।



