জনপ্রিয় বাঙালি অভিনেত্রী কোয়েল মল্লিক পশ্চিমবঙ্গের রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন। এর আগে চলতি বছরের এপ্রিলে তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন তিনি। তবে কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই জুলাইয়ে পদত্যাগ করেন কোয়েল।
এরপর নির্বাচন কমিশন ওই শূন্য আসনে উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজার মহাসপ্তমীর দিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে কোয়েল মল্লিক সাইকোলজিতে বিএসসি ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে তিনি নিষপাল সিংকে বিয়ে করেন।
বাংলা চলচ্চিত্রের পরিচিত এই মুখ কিছুদিন আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এবার বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় যাওয়ার দৌড়ে নামলেন তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস



