tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভারতের দিল্লি, আর তার পরেই রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। সোমবার (২৪ নভেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ার প্রকাশিত সূচকে এ তথ্য জানানো হয়।

তালিকার প্রথম স্থানে থাকা দিল্লির এয়ার কোয়ালিটি স্কোর ৪৪১, যা ‘বিপজ্জনক’ পর্যায়ের নির্দেশক। দ্বিতীয় স্থানে থাকা ঢাকার স্কোর ২২০, যা বায়ুর মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত করে। এর পরেই রয়েছে কলকাতা, আর চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।

বায়ুর মান নির্ধারণে স্কোর ০–৫০ হলে ভালো, ৫১–১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১–১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, আর ১৫১–২০০ স্কোর সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। ২০১–৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর এবং ৩০১-এর বেশি স্কোরকে বিপজ্জনক বা দুর্যোগপূর্ণ ধরা হয়।