tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসর্বশেষ সংবাদবাণিজ্যবেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনের হুয়ারান টেক্স

মার্কিন ডলার বিনিয়োগ করছে চীনের প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ—বেপজা এবং প্রতিষ্ঠানটির মধ্যে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর গড়ে তোলা হবে আধুনিক টেক্সটাইল কারখানা। পূর্ণ উৎপাদনে গেলে কারখানাটি বছরে ২৪ হাজার টন সুতা এবং ২ কোটি মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করতে পারবে।

এ বিনিয়োগের মাধ্যমে প্রায় ৫৮০ জন বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে জানিয়েছে বেপজা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, বিনিয়োগকারীদের জন্য নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বেপজা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে হুয়ারান টেক্সের সফল ও নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দেন তিনি।