tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদসর্বশেষ সংবাদঅর্থনীতিপ্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার, বেড়েছে রুপার দামও

প্রথমবার সোনার দাম ছাড়ালো ৪ হাজার ৫০০ ডলার, বেড়েছে রুপার দামও

বিশ্ববাজারে সোনার দামে ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গেছে। বুধবার (২৪ ডিসেম্বর) প্রথমবারের মতো প্রতি আউন্স সোনার দাম ৪ হাজার ৫০০ ডলার ছাড়িয়েছে। একই সঙ্গে রুপা ও প্লাটিনামও ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে।

বুধবার স্পট মার্কেটে সোনার দাম এক পর্যায়ে ৪ হাজার ৫২৫ ডলার ছুঁয়ে রেকর্ড গড়ে। পরে দাম কিছুটা কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৯২ ডলারে দাঁড়ায়।এদিকে রুপার দাম বেড়ে প্রতি আউন্স ৭২ ডলারের বেশি হয়েছে, যা সর্বকালের সর্বোচ্চ। অন্যদিকে প্লাটিনামের দাম ২ হাজার ৩৭৭ ডলার পর্যন্ত উঠে ইতিহাস গড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বব্যাপী অনিশ্চয়তা, যুক্তরাষ্ট্রের সুদহার কমার সম্ভাবনা এবং নিরাপদ বিনিয়োগের চাহিদা বাড়ায় বিনিয়োগকারীরা সোনাসহ মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন।