tanaka
প্রচ্ছদচাকরীপৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

পৌর কার্যালয়ে ১০ পদে নিয়োগ

পিরোজপুর পৌরসভা কার্যালয়ে ১০টি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করা যাবে।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অফিস চলাকালীন আবেদনপত্র ডাকযোগে প্রশাসক, পিরোজপুর পৌরসভা, পিরোজপুর ঠিকানায় পাঠাতে হবে।

পদের নাম ও সংখ্যা

১. সহকারী কর আদায়কারী — ১ জন
২. সহকারী লাইসেন্স পরিদর্শক — ১ জন
৩. স্বাস্থ্য সহকারী — ১ জন
৪. হিসাব সহকারী — ১ জন
৫. কার্য সহকারী — ১ জন
৬. ট্রাক চালক — ১ জন
৭. রোড রোলার চালক — ১ জন
৮. বিল ক্লার্ক — ১ জন
৯. বিদ্যুৎ মিস্ত্রি — ১ জন
১০. বৈদ্যুতিক লাইনম্যান — ১ জন

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী কর আদায়কারী: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।

সহকারী লাইসেন্স পরিদর্শক: স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। কম্পিউটার জানা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

স্বাস্থ্য সহকারী: জীববিজ্ঞানসহ উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার মিলবে।

হিসাব সহকারী: উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কার্য সহকারী: উচ্চমাধ্যমিক পাস হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রাক চালক: কমপক্ষে দশম শ্রেণি পাস হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সের পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

রোড রোলার চালক: অষ্টম শ্রেণি পাস হতে হবে। ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা আবশ্যক।

বিল ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিদ্যুৎ মিস্ত্রি: উচ্চমাধ্যমিক বা সমমান পাস হতে হবে। সংশ্লিষ্ট কোর্সে বি-সেকশন লাইসেন্স থাকতে হবে।

বৈদ্যুতিক লাইনম্যান: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বৈদ্যুতিক সংযোগকাজের প্রশিক্ষণ কোর্সের সনদ থাকতে হবে। বি-শ্রেণির ওয়ার্ক পারমিট এবং কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হওয়া আবশ্যক।

অন্যান্য তথ্য

বয়সসীমা: ১৮ থেকে ৩২ বছর

আবেদনের ধরন: অফলাইন

আবেদনের সময়: ৩ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত

নিয়োগের ক্ষেত্রে প্রচলিত সরকারি কোটা নীতিমালা অনুসরণ করা হবে।