tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশগাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

গাজীপুরের একটি পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শিন ইউয়েন নামের ওই পোশাক কারখানার দেড় থেকে দুই শতাধিক শ্রমিক মহানগরীর দিঘিরচালা এলাকায় মহাসড়কে অবস্থান নেন।

বিক্ষুব্ধ শ্রমিকদের দাবি, গত আগস্ট মাসের বেতন ১০ সেপ্টেম্বর পরিশোধ করার কথা থাকলেও মালিকপক্ষ তা দেয়নি। এতে ক্ষোভে ফেটে পড়ে তারা রাস্তায় নামেন। শ্রমিকরা জানান, আজকের মধ্যে বকেয়া বেতন পরিশোধ না হলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

অবরোধের কারণে মহাসড়কের উভয় দিকেই যান চলাচল বন্ধ হয়ে পড়ে, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। তবে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোনো প্রতিনিধি মন্তব্য করতে রাজি হননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন খান জানান, “ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চলছে।”