tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশমহেশখালীতে ডাকাতের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

মহেশখালীতে ডাকাতের গুলিতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ

কক্সবাজারের মহেশখালীতে ডাকাত দলের গুলিতে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার কোহেলিয়া সেতুর পূর্ব পাশে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ পুলিশ সদস্যরা হলেন—এএসআই মো. সেলিম (৩৬), কনস্টেবল সোহেল (৪৪) ও কনস্টেবল মো. মাসুদ (৩৬)। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকা থেকে চোরাই মালামাল পাচারের ঘটনা ঘটে আসছে। এসব মালামাল বহনের সময় ডাকাত দল গাড়ি আটকে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি করে থাকে। মঙ্গলবার রাতেও ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

এ খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

আহতদের তাৎক্ষণিকভাবে বদরখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর তাদের কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”