tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিডাকসুর প্রভাব জাকসুতে পড়বে না: ভিপি প্রার্থী শেখ সাদী

ডাকসুর প্রভাব জাকসুতে পড়বে না: ভিপি প্রার্থী শেখ সাদী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মো. শেখ সাদী হাসান।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) মীর মশাররফ হোসেন হলে ভোট প্রদান শেষে সাংবাদিকদের তিনি বলেন,

জাহাঙ্গীরনগরের পরিবেশ, চেতনা, সংস্কৃতি—সবকিছুই আলাদা। এখানকার শিক্ষার্থীরা প্রগতিশীল মননের, তারা কখনও ধর্মান্ধ ও পরাজিত শক্তিকে আশ্রয় দেয়নি, দেবেও না। ডাকসু নির্বাচনে যা ঘটেছে, তার কোনো ছায়া জাকসুতে পড়বে না।”

তিনি আরও অভিযোগ করেন,

ভোটের পরিবেশ বিঘ্নিত করতে ছাত্রশিবির পাঁয়তারা করছে। ডাকসু নির্বাচনে তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল—ভোট ট্যাম্পারিং, আগেভোট দিয়ে রাখা ইত্যাদি। তবে জাহাঙ্গীরনগরে তেমন কিছু ঘটার সুযোগ নেই।”

শেখ সাদী বলেন, নব্বইয়ের দশকের জাকসু নির্বাচনেও ছাত্রদল নিরঙ্কুশ বিজয় পেয়েছিল। এবারও শিক্ষার্থীদের বিশ্বাস ও সমর্থন রয়েছে তাদের প্রতি।


নির্বাচন সংক্রান্ত তথ্য

ভোট গণনা: বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠিত হবে

ভোটগ্রহণ শুরু: সকাল ৯টা

শেষ: বিকেল ৫টা

মোট ভোটার: ১১,৮৯৭ জন (ছাত্র: ৬,১১৫, ছাত্রী: ৫,৭২৮)

ভোট কেন্দ্র: ২১টি

ভোট বুথ: ২২৪টি

প্রার্থী সংখ্যা: ১৭৭ জন (২৫টি পদের বিপরীতে)

প্যানেল: ছাত্রদল, বামপন্থী, শিবির, স্বতন্ত্রসহ মোট ৮টি প্যানেল

নির্বাচনি দায়িত্বে: ৬৭ জন পোলিং অফিসার ও ৬৭ জন সহকারী পোলিং অফিসার

নিরাপত্তা: ১৫০০ পুলিশ, ৭ প্ল্যাটুন বিজিবি, ৫ প্ল্যাটুন আনসার মোতায়েন