tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিকাজী নজরুল ইসলামের চেতনা উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রেরণা: রিজভী

কাজী নজরুল ইসলামের চেতনা উন্নত ও গণতান্ত্রিক সমাজ গঠনের প্রেরণা: রিজভী

কাজী নজরুল ইসলাম উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রধান প্রেরণা—এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “নজরুলের চেতনা ছিল স্বাধীনতা, মানবতা ও প্রতিবাদের। তাঁর আদর্শ জাতিকে যুগে যুগে পথ দেখিয়েছে—ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ২৪-এর গণঅভ্যুত্থান, এমনকি সাম্প্রতিক গণআন্দোলন পর্যন্ত।”

তিনি আরও বলেন, “স্বৈরাচার সরকারের পতন হলেও দেশে এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। রমজানের আগেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের মানুষ ১৫ বছরের ভোটাধিকার পুনরুদ্ধার করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমাদের একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে—এটাই ছিল নজরুলের বার্তা।”

নজরুলের অনুপ্রেরণার কথা উল্লেখ করে রিজভী বলেন, “তিনি মানবতার, প্রেমের এবং দ্রোহের কবি। তাঁর গান ও কবিতা শুধু সাহিত্য নয়, আন্দোলন-সংগ্রামে প্রেরণার উৎস। আমরা তাঁর কবিতা আবৃত্তি করে, গান গেয়ে রাজপথে নেমেছি, স্বৈরশাসনের বিরুদ্ধে লড়েছি।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।