tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদখেলাসিরিজ জিতলো বাংলাদেশ

সিরিজ জিতলো বাংলাদেশ

এক ম্যাচ হাতে রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ। ১০৩ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১ উইকেট হারিয়েই জয় পায় টাইগাররা। ৪০ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তানজীদ হাসান তামিম।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। দলটির হয়ে সর্বোচ্চ ৩০ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ নেন ৩ উইকেট।

নেদারল্যান্ডসের ইনিংস

পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪০ রান তোলে নেদারল্যান্ডস। নাসুম আহমেদ শিকার করেন ২ উইকেট, আর তাসকিন আহমেদ নেন ১টি। একাদশে ফেরা নাসুম প্রথম শিকার করেন ওপেনার ম্যাক্স ও’ডাউডকে।

বাংলাদেশ দলের একাদশ

লিটন দাস (অধিনায়ক), তানজীদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।

নেদারল্যান্ডস দলের একাদশ

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোস, মাক্স ও’ডাউড, ভিক্রামজিৎ সিং, আনিল তেজা নিদামানুরু, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকেরেন, শারিজ আহমাদ, ড্যানিয়েল ডোরাম ও সিকান্দার জুলফিকার।