tanaka

দুর্গাপূজা উপলক্ষে ১৬৮ পূজামণ্ডপে ডিএসসিসির ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৬৮টি পূজামণ্ডপে দেওয়া হয়েছে ১৯ লাখ ৮০ হাজার টাকা অনুদান। পূজার আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সড়কবাতি সচল রাখার পাশাপাশি চালু হবে সার্বক্ষণিক কন্ট্রোল রুম। Image Alt Text:
প্রচ্ছদআদালতমানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ (মঙ্গলবার, ২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জবানবন্দি দেবেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। আসামি থেকে রাজসাক্ষী হওয়া মামুন এ মামলায় ১১তম দিনে সাক্ষ্য দেবেন।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল-১–এ ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে তার জবানবন্দি নেওয়া হবে, যেখানে কোনো সাংবাদিক উপস্থিত থাকতে পারবেন না।

সকালে তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ সাক্ষ্যগ্রহণ পরিচালনা করবেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এই মামলায় ইতোমধ্যে ৩৫ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, আন্দোলনের সময় দেশব্যাপী সংঘটিত হত্যাযজ্ঞের বিস্তারিত বিবরণ উঠে এসেছে প্রত্যক্ষদর্শী ও শহীদ পরিবারের সাক্ষ্য থেকে। তারা এসব অপরাধের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

গত ১০ জুলাই চৌধুরী মামুন আদালতে স্বপ্রণোদিত হয়ে নিজের দায় স্বীকার করে রাজসাক্ষী হতে ইচ্ছা প্রকাশ করেন। একই দিন ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল এবং মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত এ মামলায় মোট ৮১ জন সাক্ষীর তালিকা রয়েছে।

শেখ হাসিনা ও কামাল বর্তমানে মামলার পলাতক আসামি হিসেবে বিবেচিত।