ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের একটি ফেডারেল কোর্টে হাজির করা হয়েছে। কারাগার থেকে তাকে কোর্টে আনা হয়।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরো ও তার স্ত্রী ম্যানহাটনের ফেডারেল আদালতে পৌঁছান। সেখানে স্থানীয় সময় দুপুর ১২টায় তাকে ডিস্ট্রিক্ট বিচারক অ্যালভিন কে হেলারস্টাইনের সামনে হাজির করা হবে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, হেলিকপ্টার থেকে নেমে মাদুরো ও তার স্ত্রীকে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ)-এর এজেন্টরা ঘিরে রাখেন। তাদের কারাবন্দিদের পোশাক পরা দেখা গেছে। মাদুরোকে কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে।
হাতকড়া পরা অবস্থায় মাদুরোকে প্রথমে হেলিকপ্টারে তোলা হয় এবং পরে একটি সাঁজোয়া গাড়িতে স্থানান্তর করা হয়।



