tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদলাইফষ্টাইলস্বাস্থ্যডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার আগেই ডেঙ্গুতে চিকিৎসকের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ডা. আঁচল রায় নামের এক চিকিৎসক। রোববার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডা. আঁচল রায় ৪২তম বিসিএসের কর্মকর্তা এবং মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সহকর্মীদের বরাতে জানা গেছে, অসুস্থ হওয়ার আগের দিনও তিনি হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা দিয়েছেন। এমনকি পরদিন তার ডেঙ্গু ইউনিটে দায়িত্ব নেওয়ার কথা ছিল। তবে দায়িত্ব গ্রহণের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী, চিকিৎসক সমাজ ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সহকর্মী তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

এদিকে, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত সারা দেশে ২১৪ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ৭১ হাজার ৫৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

তথ্য অনুযায়ী, চলতি বছরের মধ্যে সেপ্টেম্বরেই ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি। এ মাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৬৯০ জন। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। অন্যদিকে, ডেঙ্গুতে মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী।