tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিতারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে দুই রাজনৈতিক দলের বৈঠক

রাষ্ট্রের চলমান সংকট, জাতীয় সরকার গঠন ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টি ও লেবার পার্টির প্রতিনিধিরা।

সোমবার (৫ জানুয়ারি) পৃথকভাবে দল দুটির নেতারা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠক শেষে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু সাংবাদিকদের জানান, আলোচনায় ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো, রাষ্ট্রের বিদ্যমান সংকট এবং জাতীয় সরকার প্রসঙ্গ গুরুত্ব পায়। তিনি বলেন, সংসদে সরকার বা বিরোধী দল যেই থাকুক না কেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে—এমন বিষয়ে একমত পোষণ করা হয়েছে। তবে অভ্যন্তরীণ নীতিগত বিষয়ে মুক্ত বিতর্ক থাকবে। এ ধরনের গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠার আশ্বাস দিয়েছেন তারেক রহমান।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বৈঠকে রাষ্ট্রকাঠামো কেমন হবে, ঢাকা শহরের ওপর চাপ কীভাবে কমানো যায় এবং বেকারত্ব হ্রাসের উপায় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, দলটি ওয়েস্টমিনস্টার পদ্ধতির শাসনব্যবস্থা চালুর পক্ষে এবং নীতিনির্ভর রাজনৈতিক বিতর্ক প্রতিষ্ঠা করতে চায়।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোনো অধীনতামূলক সম্পর্কে জড়াবে না। ভারত যা বলবে তা নিঃশর্তভাবে মেনে নেওয়ার সময় শেষ; বরং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার বিষয়ে বৈঠকে মতামত উঠে এসেছে।

অন্যদিকে লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপির স্বচ্ছ ও ইতিবাচক ভূমিকা দেখতে চান তারা। অতীতের সমন্বয় ও রাজনৈতিক সম্পর্ক ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।