বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধান মেজর জেনারেল ক্রিস স্মিথ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সেনাসদরে অস্ট্রেলীয় সেনাবাহিনীর উপপ্রধানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে এ সাক্ষাৎ করে। বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকালে দুই পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। একই সঙ্গে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
এ সময় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক আরও জোরদারের বিষয়েও মতবিনিময় করেন জেনারেল ওয়াকার-উজ-জামান ও মেজর জেনারেল ক্রিস স্মিথ।



