জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় এক পোলিং অফিসার মৃত্যুবরণ করেছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের বিষয়ে চারুকলা বিভাগের সভাপতি ও প্রীতিলতা হলের রিটার্নিং কর্মকর্তা সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন,
এর আগে, বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে ভোট গণনা শুরু হয়। ম্যানুয়ালি গণনা করা ভোটের ফল এলইডি স্ক্রিনে প্রদর্শন করা হচ্ছিল।
জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়েছিল বৃহস্পতিবার সকাল ৯টায়। নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন — এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন।



