tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনচলতি বছরেই আসছে শাকিব খানের ‘সোলজার’

চলতি বছরেই আসছে শাকিব খানের ‘সোলজার’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান শিগগিরই পর্দায় ফিরছেন নতুন চমক নিয়ে। কিছু মাস আগে ঘোষণা দেওয়া হয়েছিল, আবু হায়াত মাহমুদ পরিচালিত তার অভিনীত সিনেমা ‘প্রিন্স’ আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে। তবে তার আগেই মুক্তি পাচ্ছে আরেকটি নতুন ছবি—পরিচালক সাকিব ফাহাদের ‘সোলজার’, যার মুক্তির পরিকল্পনা করা হয়েছে চলতি বছরের ডিসেম্বরে।

সম্প্রতি ঈদুল আজহায় মুক্তি পাওয়া সফল সিনেমা ‘তাণ্ডব’-এর পর থেকে শাকিব খান অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই এক সাক্ষাৎকারে তিনি তার আসন্ন সিনেমা নিয়ে কথা বলেন।

শাকিব খান বলেন,
“ধুমধাম আর অ্যাকশনধর্মী সিনেমা অনেক করেছি। এবার একটু ভিন্ন স্বাদের, গল্পনির্ভর সিনেমা দর্শকদের সামনে আনতে চাই। সেই অনুযায়ী কাজ চলছে। পরবর্তী সিনেমা হচ্ছে সাকিব ফাহাদ পরিচালিত ‘সোলজার’, যেটি মুক্তি পাবে এই ডিসেম্বরে। এরপর মুক্তি পাবে ‘প্রিন্স’, ঈদুল ফিতরে।”

তিনি আরও যোগ করেন, “আরও কয়েকটি সিনেমার গল্প নিয়ে কাজ করছি। সবকিছু চূড়ান্ত হলে দর্শকদের জানাব। প্রতিটি প্রজেক্টই ভিন্ন ধাঁচের, আর সামনে কিছু চমকও অপেক্ষা করছে, যা সময়মতো জানানো হবে।”