বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তানজিদ হাসান তামিম জীবনের নতুন ইনিংস শুরু করেছেন। মাঠের ব্যস্ত সূচির আগে নতুন অধ্যায়ের সূচনা করলেন এই ক্রিকেটার।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের বিবাহের খবর নিশ্চিত করেন তানজিদ। পোস্টে তিনি স্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন: “দুটি আত্মা, একটি হৃদয়, একসাথে চিরজীবনের পথচলা। আলহামদুলিল্লাহ, আমাদের জন্য দোয়া করবেন।”
তানজিদ ঘরোয়া ক্রিকেট এবং বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের পর জাতীয় দলে জায়গা করে নেন। ২০২৩ সালে তার আন্তর্জাতিক অভিষেক হয় এবং এরপর থেকেই ধীরে ধীরে নিজেকে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।
এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ২৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি, যেখানে চারটি অর্ধশতকের সাহায্যে করেছেন ৫৪৮ রান। ওয়ানডেতে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ৮৪ রান। টি-টোয়েন্টি ফরম্যাটে তিনি খেলেছেন ২৯টি ম্যাচ, রান সংগ্রহ ৬৫৫; যার মধ্যে রয়েছে পাঁচটি ফিফটি।
এশিয়া কাপ সামনে থাকলেও ব্যক্তিজীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজের নতুন জীবন শুরু করলেন তানজিদ হাসান তামিম।



