tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনআমির খানের ভাগ্নে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

আমির খানের ভাগ্নে ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ

মুম্বাইয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা ও আমির খানের ভাগ্নে ইমরান খান। ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নেওয়ার জেরে আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে মুম্বাই পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে–এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিক ইমরান খানের বিরুদ্ধে বিদেশি নাগরিক হিসেবে ভারতে রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিবাসন আইনসংক্রান্ত বিধানের আওতায় তাঁর বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ভোটার তালিকা সংশোধন ও তথ্য কারচুপির অভিযোগ তুলে মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধীর আহ্বানে আয়োজিত ওই বিক্ষোভে অংশ নেন ইমরান। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী ও সঙ্গী লেখা ওয়াশিংটন এবং চাচাতো বোন জাইন মেরি খান।

সমাবেশ চলাকালে পুলিশ অভিযান চালিয়ে ইমরানসহ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে ভ্যানে তুলে নিয়ে যায়।

এদিকে, যুক্তরাষ্ট্রের নাগরিক হয়েও ভারতে রাজনৈতিক ও সামাজিক বিক্ষোভে অংশ নিয়ে ইমরান অভিবাসন আইন লঙ্ঘন করেছেন বলে অভিযোগ তোলেন বিজেপির সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা কিরিট সোমাইয়া। এ বিষয়ে তিনি মুম্বাই পুলিশের কাছে লিখিত অভিযোগ দিয়ে ইমরানকে দেশ থেকে বহিষ্কারের দাবি জানান। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) ও মুম্বাই পুলিশ তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

বলিউডে ‘জানে তু… ইয়া জানে না’ সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া ইমরান খান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক। ২০১১ সালে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ভারতীয় পাসপোর্ট পাওয়ার চেষ্টা করছেন তিনি। একই সঙ্গে বলেছিলেন, ভারতীয় নাগরিক না হলেও জনসচেতনতা তৈরির কাজে যুক্ত থাকতে চান, কারণ নিজেকে তিনি এ দেশেরই অংশ মনে করেন। তবে পরবর্তী সময়ে তিনি ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিক্ষোভে আটক হওয়ার পর পুলিশ ভ্যান থেকে হাসিমুখে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছিলেন ইমরান। ছবির সঙ্গে তিনি লিখেছিলেন, ‘মনে হচ্ছে আমি একটু ঘুরে আসতে যাচ্ছি!’

এর আগে চলতি বছরের জুলাইয়ে ভারতের নিট (NEET) পরীক্ষা ঘিরে অনিয়মের অভিযোগ এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদেও সরব হয়েছিলেন এই অভিনেতা।

তবে ভারত ছাড়ার নির্দেশসংক্রান্ত নোটিশের বিষয়ে ইমরান খান বা তাঁর প্রতিনিধির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।