tanaka

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মিয়া

মেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মিয়ামিমেসির অ্যাসিস্টে দে পলের গোল, টানা তৃতীয়বার প্লে-অফে ইন্টার মিয়ামি
প্রচ্ছদজাতীয়বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক গভীর করতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর ডেপুটি স্পিকারের

বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক গভীর করতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর ডেপুটি স্পিকারের

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষা ও অন্যান্য খাতে সহযোগিতার পরিধি বাড়াতে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডন বোরো অব টাওয়ার হ্যামলেটসের সঙ্গে যৌথভাবে কাজ করা এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন কায়সার কামাল।

সাক্ষাতে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, বিভিন্ন খাতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষই এসব ক্ষেত্রে সম্পর্ক জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এলাকায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশির বসবাস দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও তাৎপর্যপূর্ণ করেছে। এ প্রেক্ষাপটে উভয় দেশের মানুষের কল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ তৈরির প্রত্যাশা জানান।

অন্যদিকে, টাওয়ার হ্যামলেটসের স্পিকার মোস্তাক আহমেদ বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সুসম্পর্কের বিষয়টি তুলে ধরেন। তার মতে, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান বন্ধন আরও শক্তিশালী করা সম্ভব।

সৌজন্য সাক্ষাৎকালে মোস্তাক আহমেদের সঙ্গে টাওয়ার হ্যামলেটসের আরও দুই প্রতিনিধি উপস্থিত ছিলেন।