tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনবিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা ইরফান সাজ্জাদ, বললেন ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বিমান সেবা নিয়ে ক্ষুব্ধ অভিনেতা ইরফান সাজ্জাদ, বললেন ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’

বাংলাদেশ বিমানের সেবার মান ও ফ্লাইট পরিচালনার সময়সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। বিমানে ভ্রমণের সময় ভোগান্তির শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পাশাপাশি রাষ্ট্রীয় বিমান সংস্থাটিকে নিয়ে ব্যঙ্গও করেছেন এই অভিনেতা।

ফেসবুকে দেওয়া পোস্টের সঙ্গে একটি ভিডিও যুক্ত করেন ইরফান সাজ্জাদ। সেখানে তিনি জানান, বিমানে ওঠার পর ককপিটে কাজ চলতে দেখে পরিস্থিতি নিয়ে সন্দেহ হয় তাঁর। পরে যাত্রীদের কোনো সন্তোষজনক ব্যাখ্যা না দিয়েই বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

ভিডিওর ব্যাকগ্রাউন্ডে মজার সংগীত যুক্ত করে অভিনেতা লেখেন, ‘প্লেনে ওঠার পর দেখতে পেলাম ককপিটে কাজ চলছে, বুঝলাম ঘটনা খারাপ। এরপর তারা আবার প্লেন থেকে নামিয়ে দিল। এ প্লেন কবে উড়বে তারাও জানে না, আমরাও জানি না! এই হলো আমাদের এয়ারপোর্টের লোকাল বাস!’

নিজের অভিজ্ঞতা নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ বিমানকে ‘বেইমান বাংলাদেশ এয়ারলাইন্স’ বলেও উল্লেখ করেন তিনি। তাঁর এই পোস্টের মাধ্যমে ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা ও যাত্রীদের ভোগান্তির বিষয়টি সামনে এসেছে।

ইরফান সাজ্জাদের এই অভিজ্ঞতা ঘিরে দেশের বিমান সেবার মান, সময়ানুবর্তিতা এবং যাত্রীদের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে তাঁর উল্লেখ করা ঘটনার বিষয়ে বাংলাদেশ বিমানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেছে কি না, তা পোস্টের তথ্য থেকে নিশ্চিত হওয়া যায়নি।