tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ

খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছে। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। রোববার রাতে হাসপাতালের সামনে গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফএম সিদ্দিকী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, গত কয়েক মাস ধরেই খালেদা জিয়া ঘনঘন অসুস্থ হচ্ছিলেন। এবার একাধিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বুকে ইনফেকশন হয়েছে, আর যেহেতু আগে থেকেই হৃদরোগজনিত সমস্যা রয়েছে—পেসমেকার এবং হার্টে স্টেন্ট বসানো আছে—এ অবস্থায় ফুসফুস ও হৃদপিণ্ড উভয়ই একসঙ্গে আক্রান্ত হওয়ায় শ্বাসকষ্ট বেড়ে যায়।

অধ্যাপক সিদ্দিকী জানান, হাসপাতালে আনার পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে এবং প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে অ্যান্টিবায়োটিকসহ জরুরি চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ২৪ ঘণ্টায় গুরুত্বপূর্ণ রিপোর্ট পাওয়া যাবে এবং পরবর্তী ১২ ঘণ্টা তার শারীরিক অবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

রাতে ৮টার দিকে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিনি অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে আছেন। ভর্তি হওয়ার পর বেশ কয়েকটি পরীক্ষা সম্পন্ন করা হয় এবং পরে শাহাবুদ্দিন তালুকদারের সভাপতিত্বে মেডিকেল বোর্ড বৈঠকে বসে। বৈঠকে অধ্যাপক এফএস সিদ্দিকী, ডা. জাফর ইকবাল, ডা. জিয়াউল হক, ডা. মামুন আহমেদ, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলামসহ লন্ডন থেকে ডা. জুবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের কয়েকজন বিশেষজ্ঞ যুক্ত হন।

অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানান, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। বর্তমানে কোনো গুরুতর উদ্বেগজনক পরিস্থিতি তারা দেখছেন না। আগামী ১২ ঘণ্টা পর চিকিৎসাবোর্ড ফের বৈঠকে বসে পরবর্তী চিকিৎসা–পরিকল্পনা নির্ধারণ করবে।

তিনি আরও জানান, লন্ডন থেকে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান নিয়মিত যোগাযোগ রাখছেন। পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত থেকে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় করছেন। দেশবাসীর উদ্দেশে তিনি খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন যান এবং সেখান থেকে ১১৭ দিন পর ৬ মে দেশে ফেরেন।