দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করেন।
সোমবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় বাণিজ্য উপদেষ্টা ও পররাষ্ট্র সচিবও উপস্থিত ছিলেন।



