tanaka

অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ নয়, কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহারের নির্দেশ প্রধান বিচারপতির

আদালতের নির্ধারিত কর্মঘণ্টার পূর্ণ সদ্ব্যবহার এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ না করতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। একই সঙ্গে...
প্রচ্ছদরাজনীতিখালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের বিদায়ী সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত মেরি মাসদুপুই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টায় গুলশানের চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’য় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

MHM/PN