tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশকাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল কাতারে আর কোনো হামলা চালাবে না। গত ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ইসরায়েল একটি হামলা চালায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) হোয়াইট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প কাতারকে যুক্তরাষ্ট্রের “অত্যন্ত ভালো মিত্র” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “অনেকেই জানেন না, কাতার আমাদের কতটা ঘনিষ্ঠ বন্ধু। হ্যাঁ, তিনি (নেতানিয়াহু) কাতারে আর হামলা করবেন না। তবে হয়তো তারা (হামাস নেতাদের) পিছু নেবেন।”

যদিও ট্রাম্পের মন্তব্য কিছুটা অস্পষ্ট ছিল, বিশ্লেষকদের মতে, এতে ইঙ্গিত পাওয়া যায় যে ইসরায়েল হয়তো সরাসরি হামলা না চালিয়ে হামাসের বিরুদ্ধে বিকল্প পদক্ষেপ নিতে পারে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে জানায়, হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে অবহিত করেছিলেন। তবে ট্রাম্প এই দাবি নাকচ করে বলেন, “না, তারা আমাকে কিছু জানায়নি। আমি এই হামলার খবর ঠিক আপনাদের মতো করেই জেনেছি।” হোয়াইট হাউজ জানিয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানায়, ফলে প্রেসিডেন্টের প্রতিক্রিয়া জানানোর সুযোগ ছিল না।

অন্যদিকে, ইসরায়েলের হামলার জেরে একই দিন দোহায় আরব ও ইসলামি দেশগুলোর জরুরি সম্মেলনে প্রায় ৬০ দেশের প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে নেতারা সতর্ক করে বলেন, কাতারে ইসরায়েলি হামলা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএ প্রকাশিত সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে দোহায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানানো হয় এবং কাতারের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, “ইসরায়েলের এই আগ্রাসন উপসাগরীয় অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনাকে ধ্বংস করছে।” বিবৃতিতে আরও বলা হয়, “ইসরায়েলের পরিকল্পনা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, নইলে এসব কর্মকাণ্ড আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে।”