tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদরাজনীতিবিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিত্তথলির জটিলতার কারণে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলের প্রবীণ নেতা নজরুল ইসলাম খান। তিনি মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হাসপাতালে ভর্তি হন।

বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নজরুল ইসলাম খানের পিত্তথলিতে পাথর ধরা পড়েছে। এ কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার (১৬ অক্টোবর) তার পিত্তথলিতে জমাট বাঁধা পাথর অপসারণে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও জানান, নজরুল ইসলাম খান ইউনাইটেড হাসপাতালের চিকিৎসক অধ্যাপক একিউএম মহসিনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসী ও নেতাকর্মীদের দোয়ার আহ্বান জানিয়েছেন অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।