tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদজাতীয়শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

শেখ হাসিনাসহ ২৬১ জনকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি অনলাইন মিটিংয়ে অংশগ্রহণ এবং রাষ্ট্রবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৬১ জন আসামিকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মামলার শুনানিতে পুলিশ প্রতিবেদনের পর আদালত পলাতক আসামিদের পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে হাজির হওয়ার নির্দেশ দেন। এর আগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলেও পুলিশ আদালতকে জানায়, আসামিদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

এ প্রেক্ষিতে বিচারক জুয়েল রানা নিয়ম অনুযায়ী পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১১ নভেম্বর।

মামলার প্রেক্ষিতে এ পর্যন্ত সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনসহ ২৪ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। তাদের পক্ষে জামিনের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার দেখানো বাকি আসামিরা হলেন: মো. ইব্রাহীম খলিল বিপুল, মো. আব্দুস সবুর, মোছা. ছানোয়ারা খাতুন, মেহেদী হাসান আকাশ, এ কে এম আকতারুজ্জামান, কে এম রাশেদ, মোছা. মেরিনা খাতুন মেরি, সুশান্ত ভৌমিক, নিজাম বারী, জাহাঙ্গীর আলম, শেখ আনিচুজ্জামান আনিচ, মো. আকরামুল আলম, মো. নুর উন নবী মন্ডল দুলাল মাস্টার্স, মো. সাইফুল ইসলাম সর্দার, কাজী আবুল কালাম, মোছা. ফেন্সী, কে এম শাহ নেওয়াজ ওরফে শিবলু, রফিকুল ইসলাম, জিন্নাত সুলতানা ঝুমা, মেহেদী হাসান ঈশান, ওজনি চন্দ্র সূত্রধর।

সিআইডির পক্ষ থেকে এই ২৪ জনকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়।

এর আগে মামলার এক আসামিকে গ্রেফতার দেখানো হয়েছিল। ফলে এখন পর্যন্ত মোট ২৫ জন আসামিকে গ্রেফতার দেখানো হয়েছে।

মামলাটি দায়ের করেন সিআইডির সহকারী পুলিশ সুপার মো. এনামুল হক। গত ২৭ মার্চ শেখ হাসিনাসহ ৭৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা করেন তিনি। তদন্ত শেষে ৩০ জুলাই ২৮৬ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।

গত ১৪ আগস্ট আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন এবং ১১ সেপ্টেম্বর তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ ডিসেম্বর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি রাব্বী আলমের নেতৃত্বে অনুষ্ঠিত ‘জয় বাংলা ব্রিগেড’-এর একটি জুম মিটিংয়ে কয়েকশ নেতাকর্মী অংশ নেন। এতে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বক্তব্য দেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে অপসারণের আহ্বান জানান বলে অভিযোগে উল্লেখ করা হয়। এই বক্তব্য পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ মামলায় অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন খুলনার যুবলীগ নেতা পারভেজ খান ইমন, চট্টগ্রাম বিভাগীয় নেতা কবিরুল ইসলাম আকাশ, বরিশাল বিভাগের অ্যাডভোকেট কামরুল ইসলাম, সোহানা পারভীন রুনা, হাফিজুর রহমান ইকবাল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, এলাহী নেওয়াজ মাছুম, ও সাজ্জাদুল আনাম।