বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেন্যু প্ল্যানিং) পদে একজনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইনস
পদের নাম: এক্সিকিউটিভ (নিউট্রিশন অ্যান্ড মেন্যু প্ল্যানিং)
পদসংখ্যা: ১টি
যোগ্যতা
প্রার্থীকে ফুড অ্যান্ড নিউট্রিশন, ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। বিমান সংস্থা বা হোটেলে কাজের দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
অভিজ্ঞতা: ১ থেকে ২ বছর। তবে অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ
বয়সসীমা: সর্বোচ্চ ২৮ বছর
কর্মস্থল: উত্তরা, ঢাকা
বেতন ও সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্তদের মাসিক ৩৫ হাজার টাকা বেতন দেওয়া হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাও রয়েছে। এর মধ্যে রয়েছে—
- প্রতি বছর বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট)
- বছরে দুটি উৎসব বোনাস
- সপ্তাহে দুই দিন ছুটি
- দুপুরের খাবারের সুবিধা
- জীবনবীমা
আবেদন
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শুরু: ২৮ সেপ্টেম্বর ২০২৬
আবেদনের শেষ সময়: ১৫ অক্টোবর ২০২৬



