রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারটি বিভাগে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এসব বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা পর্যন্ত।
যেসব বিভাগে নিয়োগ দেওয়া হবে
১. আইন বিভাগ: প্রভাষক পদে ৩ জন।
২. অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগ: প্রভাষক পদে ৩ জন।
৩. সমাজবিজ্ঞান বিভাগ:
- সহকারী অধ্যাপক/প্রভাষক পদে ৭ জন।
- প্রভাষক পদে ১ জন।
৪. মনোবিজ্ঞান বিভাগ:
- সহকারী অধ্যাপক/প্রভাষক পদে ৩ জন।
- প্রভাষক পদে ১ জন।
বেতন স্কেল
সহকারী অধ্যাপক পদে জাতীয় বেতন স্কেল অনুযায়ী ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা এবং প্রভাষক পদে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা বেতন নির্ধারণ করা হয়েছে।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর আবেদনের ছয় সেট কপি ‘এ এইচ এম আসলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত)’ বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর ২০২৬, বিকেল ৪টা।
বিশেষ নির্দেশনা
২০২৩ সালের ১৬ আগস্ট প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব প্রার্থী ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে আগের আবেদনকারীদের কেউ অতিরিক্ত যোগ্যতার তথ্য সংযুক্ত করতে চাইলে নতুন করে আবেদন করতে পারবেন।
নিয়োগ বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদনের বিস্তারিত তথ্য জানা যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে।
ওয়েবসাইট: https://job.ru.ac.bd/



