tanaka
প্রচ্ছদজাতীয়পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, চীন, ভারতসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাঁচ দেশের কূটনীতিক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া কূটনীতিকদের মধ্যে রয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

তারা পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তবে এসব বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।