tanaka
প্রচ্ছদচাকরীকর অঞ্চল-১৭, ঢাকায় ৭ পদে ৫৫ জন নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর

কর অঞ্চল-১৭, ঢাকায় ৭ পদে ৫৫ জন নিয়োগ, আবেদন শুরু ১০ নভেম্বর

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-১৭, ঢাকা। প্রতিষ্ঠানটিতে ১৩তম থেকে ২০তম গ্রেডের সাত ধরনের পদে মোট ৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১০ নভেম্বর ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত। তবে এ নিয়োগে শুধু ঢাকা জেলার প্রকৃত স্থায়ী বাসিন্দারাই আবেদন করার সুযোগ পাবেন।

পদভিত্তিক যোগ্যতা, পদসংখ্যা ও বেতন

১. কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১টি
  • গ্রেড: ১৩
  • যোগ্যতা: বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
  • বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

২. ব্যক্তিগত সহকারী

  • পদসংখ্যা: ৩টি
  • গ্রেড: ১৩
  • যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ ও বাংলায় ৫০ শব্দের গতি প্রয়োজন। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে।
  • বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

৩. প্রধান সহকারী

  • পদসংখ্যা: ১০টি
  • গ্রেড: ১৩
  • যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
  • বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা।

৪. উচ্চমান সহকারী

  • পদসংখ্যা: ১৩টি
  • গ্রেড: ১৪
  • যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দ টাইপ করতে জানতে হবে।
  • বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৫. সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর

  • পদসংখ্যা: ১২টি
  • গ্রেড: ১৪
  • যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দ টাইপ করার দক্ষতা প্রয়োজন।
  • বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা।

৬. অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক

  • পদসংখ্যা: ৭টি
  • গ্রেড: ১৬
  • যোগ্যতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ও ইংরেজি—উভয় ভাষায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবে।
  • বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা।

৭. অফিস সহায়ক

  • পদসংখ্যা: ৯টি
  • গ্রেড: ২০
  • যোগ্যতা: এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
  • বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা।

বয়সসীমা কত

বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদন ফি

প্রথম থেকে ষষ্ঠ পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে টেলিটকের সার্ভিস চার্জসহ ১১২ টাকা। সপ্তম পদের ক্ষেত্রে ফি ৫৬ টাকা।

তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের সব পদের জন্য আবেদন ফি দিতে হবে ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ নভেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।

সূত্র: নিয়োগ বিজ্ঞপ্তি