tanaka
প্রচ্ছদসারাদেশদীর্ঘ বিরতির পর একসঙ্গে নিনা-পল

দীর্ঘ বিরতির পর একসঙ্গে নিনা-পল

‘দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ’খ্যাত জনপ্রিয় জুটি নিনা ডোব্রেভ ও পল ওয়েসলি দীর্ঘদিন পর আবারও একসঙ্গে কাজ করছেন। অডিও প্ল্যাটফর্ম ‘কুইন’-এর নতুন একটি তিন পর্বের সিরিজে একসঙ্গে জুটি বেঁধেছেন পর্দার এই পরিচিত মুখেরা। ‘দ্য হন্টিং অফ পেন্ডল ক্রিক’ নামের এই গল্পটি আবর্তিত হয়েছে স্কারলেট (ডোব্রেভ) ও এজরা (ওয়েসলি) নামের দুই প্রাক্তন প্রেমিক-প্রেমিকাকে নিয়ে। পেশায় ট্রু-ক্রাইম পডকাস্টার এই জুটি পেন্ডল ক্রিক শহরের এক রহস্যময় অন্তর্ধানের ঘটনা তদন্ত করতে গিয়ে অদ্ভুত সব অভিজ্ঞতার মুখোমুখি হয়। নারীকেন্দ্রিক এই গল্পটি নিয়ে উচ্ছ্বসিত নিনা ডোব্রেভ জানান, পুরুষ চরিত্রকেন্দ্রিক গল্পের বাইরে নারীকেন্দ্রিক এমন কাজ তার দারুণ লেগেছে। দীর্ঘদিন পর পলের সঙ্গে কাজ করাকে তিনি ‘পুরনো দিনের মতো’ বলে অভিহিত করেছেন।

যদিও পল রসিকতা করে জানান যে ভ্যাম্পায়ার শো এড়ানোর চেষ্টা করলেও এই প্রজেক্টের জন্য তিনি তার পুরনো ভ্যাম্পায়ার সত্তা কিছুটা ফিরে পেয়েছেন, তবে নিনার সঙ্গে রোমান্টিক দৃশ্য বা সংলাপের বর্ণনা বেশ মজার ছিল। দীর্ঘদিনের বন্ধু হওয়ায় রেকর্ডিংয়ের সময় স্টুডিওর বুথে তাদের মধ্যে প্রচুর হাসাহাসি হয়েছে বলে জানান এই জুটি।

‘কুইন অরিজিনালস’-এর ব্যানারে এটি চতুর্থ দ্বৈত পরিবেশনা।