রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪০ সক্রিয় সদস্যসহ ৪০১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন ধরনের আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব অভিযানে মোট ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমপি।



