tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদসারাদেশহোপস ডোর’র ফাউন্ডারের বিরুদ্ধে ২০০ মামলা ও ছেলেকে হত্যার অভিযোগ

হোপস ডোর’র ফাউন্ডারের বিরুদ্ধে ২০০ মামলা ও ছেলেকে হত্যার অভিযোগ

প্রথম নিউজ২৪, মৌলভীবাজার: ‘ওরা ভয়ঙ্কর প্রতারক চক্র। সম্পত্তির লোভে আমাকে ও আমার প্রতিবেশী বোনের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করছে। দেশের নানা প্রান্তে ২ শতাধিক মামলা করেছে। ওরা আমার আমেরিকা প্রবাসী বড় ছেলেকে দেশে আসার পর খুন করিয়েছে। এসবের মাস্টারমাইন্ড পতিত স্বৈরাচার সরকারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।’ গতকাল বিকালে মৌলভীবাজার প্রেস ক্লাবের কনফারেন্স হলে অসচ্ছল নারী ও শিশু নিয়ে কাজ করা সংস্থা হোপস ডোর বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সচিব একেএম রশিদ উদ্দিনের মেয়ে শামিমুন নাহার (৫৪) এসব বলেন। সঙ্গে ছিলেন আরেক ভুক্তভোগী নারী সমাজকর্মী ও মানবাধিকার কর্মী ফৌজিয়া হাসান (৬০)।
শামিমুন নাহার বলেন, মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকার ক্লাব রোডে বসবাসকারী উমায়রা ইসলাম ইমার সঙ্গে ২০২০ সালে আমার ফেসবুকে পরিচয় হয়। ১৫ই ডিসেম্বর তার মৌলভীবাজার শহরের বাসায় যাই। সেখান বিশ্রাম শেষে আমাকে মাজারে নিয়ে যাবে বলে মৌলভীবাজার সাকুরা মার্কেটের (মসজিদ মার্কেট) দিকে রওয়ানা হয়। পথিমধ্যে আমার পরিচিত ভাই মফিজুল ইসলামকে কৌশলে রাস্তায় নামিয়ে দেয়। অন্য রাস্তায় নিয়ে আমাকে শহরের ‘হাটবাজার’ নামক দোকানে নিয়ে যায়। সেখানে আমার ইচ্ছার বিরুদ্ধে আমেরিকান ক্রেটিড কার্ডের মাধ্যমে তার এবং তার পরিবারে জন্য কাপড় ও অনেক বাজার করে। এরপর গাড়ির মধ্যে হঠাৎ পিস্তল বের করে ৬টি গুলি করে। এরপর পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়ে বলে, ‘এখন থেকে আমি যাই বলবো তুই তাই করবি। তা না হলে তোর জীবন শেষ করে দিবো। কাউকে কিছু না বলে চুপিসারে সবই করতে থাক’। ব্যারিস্টার ফয়েজসহ অন্যরা কৌশলে আমার ইচ্ছার বিরুদ্ধে ইর-খধঃবৎধষ অমৎববসবহঃ সম্পাদন করে। ওইদিন আমার নামে মৌলভীবাজার এনসিসি ব্যাংকে তার টাকা দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে সে প্রতারণা করে মানুষকে বিদেশ পাঠানোর উদ্দেশ্য ছিল। আমাকে ওই অ্যাকাউন্টে প্রতি মাসে বড় অঙ্কের টাকা পাঠানোর কথা বলে হুমকি দেয়।

তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল আমার বাবার ঢাকার ৩টি বাড়ি ও দোকানসহ প্রায় ৫শ’ কোটি টাকার সম্পত্তি আত্মসাৎ করা। এর নেপথ্যে মাস্টারমাইন্ড হিসেবে আছে আমার ছোট বোনের স্বামী ইবনুল হাসান খোকন ও তার ছোট বেলার বন্ধু পতিত স্বৈরাচারী সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। উমায়রা ইসলাম ইমা, কুলাউড়ার বরমচাল শাহ কালা মাজারের খাদিমের ছেলে আজমল আলী শাহ সেন্টু, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, স্থানীয় দু’জন আইনজীবীসহ ঢাকা ও বিদেশের অনেকেই এই চক্রের সঙ্গে জড়িত। ২০২২ সালে ওই চক্রের ইন্ধনেই আমার ছেলে সাফায়েত ফরাইজি (৩৫)কে টার্গেট করে নৃশংসভাবে হত্যা করায়। তারা মিথ্যা মামলা ওয়ারেন্ট দিয়ে আমাদেরকে বারবার মৌলভীবাজারে নিয়ে এসে রাস্তাঘাটে প্রাণে হত্যার পরিকল্পনা চলমান রেখেছে