tanaka
প্রচ্ছদসারাদেশহাটহাজারীতে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

হাটহাজারীতে অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা আটক

চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলিসহ মো. নাসির উদ্দিন নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার পশ্চিম ধলই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কদল মহান চৌধুরী বাড়িতে এ অভিযান চালানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেফতার নাসির ধলই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি দল। এ সময় নাসির উদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রের পাশাপাশি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় নাসির উদ্দিনের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।