ঢাকাবাসী নানা প্রয়োজনে প্রতিদিনই মার্কেট ও দোকানে ভিড় করেন। কিন্তু জানাজানার অভাবে অনেকে সোমবার বের হয়ে যান—তীব্র যানজট পেরিয়ে গিয়েও দেখেন, মার্কেট বন্ধ! সময় ও পরিশ্রম দুটোই নষ্ট হয়। তাই আগে থেকেই জেনে নিন, সোমবার ঢাকার কোন কোন এলাকা ও মার্কেট বন্ধ থাকে।
যে যে এলাকাগুলোতে দোকানপাট ও মার্কেট সোমবার বন্ধ:
আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০ থেকে ১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ও ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও ওল্ড এয়ারপোর্ট ও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ক্যান্টনমেন্ট, গুলশান-১ ও ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টারসিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ (আংশিক), বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুর (আংশিক), যাত্রাবাড়ী (আংশিক), শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ ও সানারপাড়।
সোমবার যেসব মার্কেট বন্ধ থাকে:
পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লী, ইব্রাহীমপুর বাজার, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট (গুলশান-১ ও ২), গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স এবং মিতালী অ্যান্ড ফ্রেন্ডস সুপার মার্কেট।



