tanaka

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনে মহানবী (সা.) কেন ভিন্ন কৌশল নিয়েছিলেন?

যুদ্ধলব্ধ সম্পদ বণ্টনের সময় মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের মানসিক অবস্থা ও প্রয়োজন বিবেচনায় ভিন্ন কৌশল গ্রহণ করেছিলেন। হজরত আমর ইবনু তাগলিব (রা.)-এর ঘটনা থেকে নেতৃত্ব, ন্যায়বিচার ও আত্মতুষ্টির গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
প্রচ্ছদজাতীয়বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থাও উদ্বেগজনক

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থাও উদ্বেগজনক

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (AQI) ২৮৮ স্কোর নিয়ে শহরটির বাতাসের মান “খুবই অস্বাস্থ্যকর” পর্যায়ে পৌঁছেছে।

অন্যদিকে, বাংলাদেশের রাজধানী ঢাকাও রয়েছে দূষণের উচ্চমাত্রায়। আজ সোমবার সকাল পৌনে ১১টায় ঢাকায় এয়ার কোয়ালিটি স্কোর ছিল ১১৫, যা “সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর” হিসেবে বিবেচিত।

ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, অর্থাৎ পিএম ২.৫। এই সূক্ষ্ম কণার মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত মানদণ্ডের তুলনায় প্রায় ৮.২ গুণ বেশি ছিল আজ।

রাজধানীর মধ্যে সবচেয়ে দূষিত এলাকা হিসেবে আজ চিহ্নিত হয়েছে বেচারাম দেউড়ি, যেখানে AQI স্কোর ১৫৩, যা “অস্বাস্থ্যকর” পর্যায়ের নির্দেশক। এর পরে রয়েছে তেজগাঁওয়ের শান্তা ফোরাম, গোড়ান, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, মাদানি সরণির বেজ এজওয়াটার আউটডোর, কল্যাণপুর এবং ইস্টার্ন হাউজিং—এলাকাগুলোর বাতাসও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।

AQI স্কোর অনুযায়ী বায়ুর মানের স্তরগুলো হলো:

  • ০–৫০: ভালো
  • ৫১–১০০: মাঝারি বা সহনীয়
  • ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর
  • ১৫১ ও তদূর্ধ্ব: সকলের জন্য অস্বাস্থ্যকর বা আরও খারাপ