tanaka
প্রচ্ছদরাজধানী৩৭ ঘণ্টার লড়াই শেষে নিভল চকবাজারের আগুন

৩৭ ঘণ্টার লড়াই শেষে নিভল চকবাজারের আগুন

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মুনসুর খান প্লাজায় লাগা আগুন দীর্ঘ ৩৭ ঘণ্টার চেষ্টায় পুরোপুরি নেভাতে সক্ষম হয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সরু গলি, প্রচণ্ড তাপ ও পানির সংকটের মতো নানা প্রতিবন্ধকতা পেরিয়ে বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় আগুন নির্বাপণের কাজ সম্পন্ন হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা শাহজাহান শিকদার আগুন পুরোপুরি নেভানোর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার সকাল ৬টা ৩০ মিনিটে চকবাজারের মুনসুর খান প্লাজার আগুন নির্বাপণ সম্পন্ন হয়েছে।

এর আগে সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মুনসুর খান প্লাজায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। দুটি বিশেষ ইউনিটসহ মোট ১২টি ইউনিটের দীর্ঘ চেষ্টায় মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও ভেতরে বিভিন্ন স্থানে জ্বলতে থাকা আগুনের উৎস পুরোপুরি নিভিয়ে ফেলতে আরও ২৫ ঘণ্টার বেশি সময় লাগে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ঘটনাস্থলের সরু গলি, তীব্র তাপ এবং পানির ঘাটতির কারণে আগুন নির্বাপণের কাজ বেশ কঠিন হয়ে পড়ে। এসব প্রতিবন্ধকতার মধ্যেও দমকলকর্মীরা দীর্ঘ সময় ধরে চেষ্টা চালিয়ে যান।

অবশেষে টানা ৩৭ ঘণ্টার অভিযানের পর মুনসুর খান প্লাজার আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়।