tanaka

ভরিতে সোনার দাম বাড়লো ২১৫৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার গহনার দাম বাড়ানো হয়েছে...
প্রচ্ছদরাজনীতিসংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার বাস্তবায়ন না করলে বিএনপি সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সংস্কারের পথ থেকে সরে গেলে কোনো সরকারের সফলতাই টেকসই হবে না। তিনি দাবি করেন, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলেও যদি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে সেই সরকারেরও পতন ঘটবে।

রোববার (২৮ জুন) সন্ধ্যায় মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের জেলা পরিষদ মিলনায়তনে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকারের বিভিন্ন ক্ষেত্রে সফলতা থাকতে পারে। তবে সরকার যদি সংস্কারের পথ থেকে সরে গিয়ে ভিন্ন পথে অগ্রসর হয়, তাহলে সেই অর্জনগুলো দীর্ঘস্থায়ী হবে না।

তিনি বলেন, “রেলগাড়ি যদি ভুল লাইনে চালানো হয়, তাহলে সেটি গন্তব্যে পৌঁছাতে পারে না। একইভাবে এই সরকারের যাত্রাও শুরু হয়েছিল সংস্কারের অঙ্গীকার দিয়ে। কিন্তু এখন সেই পথ থেকে সরে এসেছে। ফলে সরকারের পরবর্তী পদক্ষেপগুলোও প্রশ্নবিদ্ধ হবে।”

তিনি আরও বলেন, সরকার যদি আবার সংস্কারের পথে ফিরে আসে, তাহলে এনসিপি তা স্বাগত জানাবে। “বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন হবেই—এ কথা আমি বড়লেখা থেকে বলে যাচ্ছি,” যোগ করেন তিনি।

বিএনপির উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি যদি ক্ষমতায় এসে সংস্কার বাস্তবায়ন না করে, তাহলে সেই সরকারেরও পতন হবে। বিষয়টি তারেক রহমানের অনুধাবন করা প্রয়োজন।”

তিনি বলেন, ১১ দলীয় জোট এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ এবং সংস্কারের প্রশ্নে কোনো রাজনৈতিক আপস করা হবে না। তার দাবি, গত নির্বাচনে দেশের ৭৫ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে এবং জনগণের সেই প্রত্যাশার বিপরীতে কোনো সরকার যেতে পারে না।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উদ্দেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “শুধু সংশোধন নয়, বাংলাদেশে প্রকৃত সংস্কারই বাস্তবায়িত হবে।”

মতবিনিময় সভায় ১১ দলীয় জোটের নেতা এমাদুল ইসলাম ফয়ছল আহমদ, এনসিপির নেতা প্রীতম দাসসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।