tanaka

শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর ও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাবিতে ছাত্রদলের সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি প্রত্যাখ্যান, শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর এবং নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছে...
প্রচ্ছদরাজধানীভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৩

ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, গ্রেপ্তার ৩

রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা পূর্ব থানা পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. রাসেল মাহবুব ওরফে মাছুম (৪২), সোহেল মির্জা (৪১) ও মো. সজিব (৩৬)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরা পূর্ব থানার একটি টহল দল উত্তরা ৪ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের একটি বাড়ির দশম তলার একটি ফ্ল্যাটে যায়।

পুলিশ জানায়, সেখানে কয়েকজন ব্যক্তি ফ্ল্যাটের মালিক কাইয়ুম শাহরিয়ার জাহেদীকে নিজেদের ডিজিএফআই সদস্য পরিচয় দেন। তার বিরুদ্ধে মামলা রয়েছে দাবি করে তারা তাকে ভয়ভীতি দেখান। পরে মামলা নিষ্পত্তির কথা বলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করা হয়।

ভয়ে ওই ব্যক্তি তাদের ১ লাখ ৫৯ হাজার টাকা দেন। পরে তাদের আচরণ সন্দেহজনক মনে হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চান।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তদের একজনের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রটি নিয়ে সন্দেহ দেখা দিলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে তারা ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেন।

এ সময় তাদের কাছ থেকে ডিজিএফআইয়ের একটি ভুয়া পরিচয়পত্র, একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ১ লাখ ৫৯ হাজার টাকা, একটি ওয়াকিটকি ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় উত্তরা পূর্ব থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর আইনগত প্রক্রিয়া চলছে।