tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদখেলামুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে?

মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান: পরিসংখ্যান কী বলছে?

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। বলা যায় টুর্নামেন্টের অঘোষিত সেমিফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। যে দল জিতবে তারা ফাইনাল খেলবে, হারা দলের হয়ে যাবে বিদায়।

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল ফেবারিট? সবমিলিয়ে পরিসংখ্যানে পাকিস্তান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে। টি-টোয়েন্টিতে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। বাকি ২০ বারই জয় পাকিস্তানের। তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের জন্য বেশ আশা জাগানিয়া। পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দুটিতে জিতেছে লিটন দাসের দল।

এশিয়া কাপের আগে ঘরের মাঠে এই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ফলে সবশেষ তিন ম্যাচের হিসেব করলে বাংলাদেশই এগিয়ে। এখন দেখা যাক, মাঠের লড়াইয়ে কারা জেতে। বাংলাদেশ নাকি পাকিস্তান, কে হবে ফাইনালে ভারতের সঙ্গী? উত্তরটা জানা যাবে কয়েক ঘণ্টা পরই।