আগামী ১৮ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হতে যাচ্ছে তিনদিনব্যাপী ১২তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার। মেলা চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত, প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান পর্যটন বিচিত্রা। এতে জানানো হয়, দেশি-বিদেশি নানা ভ্রমণ ও ট্যুর অপারেটর, এয়ারলাইন্স, হোটেল, রিসোর্ট এবং পর্যটন সংস্থা এই আয়োজনে অংশ নিচ্ছে।
মেলায় থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার, র্যাফেল ড্র, বি-টু-বি (Business to Business) সেশন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
আসন্ন শীতকালীন ছুটির মৌসুম সামনে রেখে দেশ-বিদেশের পর্যটন গন্তব্যের পরিকল্পনা ভ্রমণপিপাসুদের কাছে পৌঁছে দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



