tanaka
প্রচ্ছদখেলাএএফসি চ্যালেঞ্জ লিগে ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগে ‘বি’ গ্রুপে বসুন্ধরা কিংস

এএফসি চ্যালেঞ্জ লিগ ২০২৫-এর গ্রুপ পর্বে ‘বি’ গ্রুপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বসুন্ধরা কিংস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ওমানের আল সিব ক্লাব, লেবাননের আল আনসার এফসি এবং কুয়েতের কুয়েত এফসি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ড্রতে চার নম্বর পট থেকে বসুন্ধরা কিংসকে বি গ্রুপে রাখা হয়। একই গ্রুপে এক নম্বর পট থেকে যুক্ত হয় আল সিব ক্লাব, দুই নম্বর পট থেকে আল আনসার এফসি এবং তিন নম্বর পট থেকে কুয়েত এফসি।

সিডিং অনুযায়ী গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচেই কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হবে বসুন্ধরা কিংস। ২৫ অক্টোবর কুয়েতে অনুষ্ঠিতব্য সেই ম্যাচে তাদের প্রতিদ্বন্দ্বী ওমানের আল সিব ক্লাব।

গ্রুপ ‘বি’:

  • বসুন্ধরা কিংস (বাংলাদেশ)
  • আল সিব ক্লাব (ওমান)
  • আল আনসার এফসি (লেবানন)
  • কুয়েত এফসি (কুয়েত)