tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদজাতীয়এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

এইচএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে যেভাবে

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় প্রকাশিত হবে। দেশের ১১টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে একযোগে ফল প্রকাশ করা হবে।

ফলাফল জানতে শিক্ষার্থীরা বিভিন্ন মাধ্যম ব্যবহার করতে পারবেন। মোবাইল ফোন থেকে এসএমএসে ফল জানতে হলে টাইপ করতে হবে:
HSC <স্পেস> বোর্ডের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> ২০২৫
এবং তা পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

এছাড়া শিক্ষা বোর্ডের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd-এ গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে। পাশাপাশি, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানা যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ফল প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে সাংবাদিকদের উদ্দেশে ফল বিশ্লেষণ ও বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

এ বছর মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ শিক্ষার্থী পরীক্ষার জন্য ফরম পূরণ করেন। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি।

উল্লেখ্য, এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। সারা দেশের ২,৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হয়।