tanaka

নতুন পে স্কেলে সরকারি চাকরিজীবীদের বেতন নির্ধারণ শুরু কাল, ২০ অক্টোবর পর্যন্ত

নতুন পে স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন নির্ধারণের (পে ফিক্সেশন) কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল সোমবার। ২০ অক্টোবর পর্যন্ত চলবে এ কার্যক্রম। এরপর প্রায় তিন মাসের বকেয়া বেতন একসঙ্গে পরিশোধ করা হবে।
প্রচ্ছদআন্তর্জাতিকইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে

ইসরায়েল ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে

ইসরায়েলি সেনাবাহিনী ৪৫ জন ফিলিস্তিনির মরদেহ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) কাছে হস্তান্তর করেছে। এরপর এসব মরদেহ গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে স্থানান্তর করা হয় শনাক্তকরণের জন্য। ১৫ অক্টোবর নিহতদের পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত হয়ে প্রিয়জনদের শনাক্তের চেষ্টা করেন।

আইসিআরসি এক বিবৃতিতে জানিয়েছে, একটি নিরপেক্ষ মধ্যস্থতাকারী হিসেবে উভয়পক্ষের সম্মতি ও অনুরোধের ভিত্তিতে তারা এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করেছে।

গাজার স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং ফরেনসিক কর্তৃপক্ষ মরদেহ শনাক্তকরণে কাজ করছে। আইসিআরসি জানিয়েছে, প্রয়োজনে তারা এ প্রক্রিয়ায় কারিগরি সহায়তা দেবে।

বিবৃতিতে আরও জানানো হয়, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, প্রাপ্ত মরদেহের সংখ্যা ৪৫। তবে নিহতদের পরিচয় সম্পর্কে আইসিআরসি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।